• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৩৩৭ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল (শেরপুর): শেরপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সমাবেশের শুরুতে জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের গর্বিত মায়েদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিগণ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মামুনুর রহমান, শহীদ সৌরভের বাবা সোহরাব হোসেন, শহীদ মাহবুবের বড়ভাই মাজহারুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা জুলাইয়ের মায়েদের আত্মত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাদের অবদানে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্ম দেশপ্রেম ও মূল্যবোধে গড়ে উঠবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category