আল ইমরান (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ আজিমউদ্দিন হাই স্কুলে শিক্ষার মান উন্নয়নে আলোচনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়ে।
আলোচনা সভায় অভিভাবকরা বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে পরামর্শ মূলক বক্তব্য রাখেন, বিশেষ অতিথির বক্তব্যে, অভিভাবক সদস্য, জি,এস শরীফ বলেন, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করতে হবে।

বিদ্যালয়ের সভাপতি, জনাব, জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহি আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জের শিক্ষার পরিসরকে সমৃদ্ধ করে আসছে যোগযোগ ধরে, এ-ই প্রতিষ্ঠান কিশোরগঞ্জের অহংকার, প্রতিষ্ঠার পরে থেকে হাজার হাজার ছাত্রছাত্রী এ-ই বিদ্যালয় থেকে সুশিক্ষা নিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবধান রাখছে।
বিদ্যালয়ের সোনালী অতীতকে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে,
জাহাঙ্গীর আলম মোল্লা বলেন আমি এ-ই বিদ্যালয়ের ছাত্র, বিদ্যালয়ের স্বার্থে পূর্বের ন্যায় ভবিষ্যতেও সার্বিক ভাবে পাশে থাকতে চাই।
পরিশেষে, অভিভাবক এবং অতিথিদের বক্তব্যে উঠেআসা পরামর্শ গুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মোকাররম হোসেন শোকরানা।