• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ডাকাতি মামলার আসামি র‌্যাব কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২১০ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ডাকাতি মামলার আসামী কবির (৩৪) মাদারীপুর জেলার কালকিনি হতে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

অদ্য ৩০/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৮ এর সহযোগীতায়* মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায়* অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার শাহআলী থানার মামলা নং- ০৫, তারিখ- ০৯/১২/২৪ খ্রি., ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৮৬০ এর পলাতক আসামী মোঃ কবির হোসেন (৩৪), পিতা- শাহজান বিশ্বাস, সাং-বিপনগর, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ কবির হোসেন (৩৪) রূপায়ণ লতিফা সামসুদ্দিন স্কয়ার, মিরপুর-১, ঢাকাতে সিকিউরিটি গাডর্ হিসাবে কর্মরত থাকা অবস্থায় গত ০৯/১২/২০২৪ তারিখে সে সঙ্গীয় অপরাপর আসামীদের সহায়তায় স্বর্ণের দোকানে ডাকাতি করার জন্য সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল। এ সময় ডিএমপি, ঢাকার শাহআলী থানার একটি টহল দল মো: শাওন (২১), মো: ইব্রাহিম (২৬) ও মো: জুলহাস মোল্লা (২৫)’গণকে গ্রেফতার করে এবং আসামী মোঃ কবির হোসেন (৩৪)’সহ অন্যান্য আসামীগণ দৌড়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামী’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category