• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

৪ গ্রাম হেরোইন এবং ৫০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ৪ গ্রাম হেরোইন এবং ৫০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে গ্রেফতার।

গতকাল ২৬/০৭/২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩.৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ অনিক (২৮) পিতাঃ মোঃ আনোয়ার, ও ২। মোঃ বিল্লাল (৪০), পিতা- মোঃ আমিন, উভয়ের সাং- শুভাড্ডা উত্তর পাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়।  এই সময় গ্রেফতারকৃত ১। মোঃ অনিক (২৮) এর নিকট হতে ৫০ (পঞ্চাশ)  পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা এবং গ্রেফতারকৃত ২। মোঃ বিল্লাল (৪০) এর নিকট হতে ৩৫ (পঁয়ত্রিশ) পুরিয়া হেরোইন, যার ওজন ০৪ (চার) গ্রাম ও আনুমানিক মূল্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকার অবৈধ মাদক উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর শামীম হাসান সরদার জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার কেরাণীগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category