• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

গোপালগঞ্জ কারাগারে চুরির অভিযোগে কারারক্ষী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৬২ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া ও কারারক্ষীদের পোশাক সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে মো. আরিফ চৌধুরী (২৮) নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার রাতে জেলা কারাগারের ডেপুটি জেলার সুমি ঘোষ গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলায় আরিফ চৌধুরীকে একমাত্র আসামি করা হয়।

তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, ১৬ জুলাই ভোররাতে কারাগার থেকে এসব সরঞ্জাম চুরি হয়।

ঘটনার পরপরই কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। পরে তারা সদর থানায় জানায়।
পুলিশ গতকাল শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কারারক্ষী আরিফ চৌধুরী সরঞ্জাম চুরির ঘটনা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আরিফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, একটি শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের সরকারি কারা সরঞ্জাম জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category