• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

বিমান বিধ্বস্ত; ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল

নিউজ ডেস্ক / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিশেষজ্ঞ চিকিৎসকরা ভারতের শীর্ষ রাম মনোহর লোহিয়া ও সফদারজং হাসপাতাল থেকে এসেছেন। পোড়া রোগীদের চিকিৎসায় যাদের বিশেষ সুনাম রয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন অভিজ্ঞ নার্স।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকালে চিকিৎসক প্রতিনিধিদল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধ রোগীদের অবস্থা যাচাই করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা এবং প্রয়োজনে ভারতে নিয়ে গিয়ে বিশেষায়িত চিকিৎসার সুপারিশ করা হবে। তাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে ভারত থেকে আরও বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসতে পারে।

সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার রাতেই ঢাকায় এসে বুধবার দুপুরে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক বৈঠকে অংশ নেন। দলটির নেতৃত্ব দিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category