• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

নকলায় বজ্রপাতে যুবকের মৃত্য

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় বজ্রপাতে মো. সুজন মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামের মোজাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

সে মোজাকান্দা এলাকার ফয়জল মিয়ার ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান এবং পেশায় কাঠ ফার্নিচার শ্রমিক ছিলেন। এ খবর পেয়ে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ও তাঁর পরিষদের অন্যান্যরা।

পরিবার সূত্রে জানা গেছে, সুজন মিয়া বৃহস্পতিবার সকালে পলাশকান্দি কাজী বাড়ীর পিছনে নিজেদের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যায়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে চাষ দেওয়া অবস্থায় হঠাৎ বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয় বাসিন্দা শামীম মিয়া জানান, সুজন মিয়া নকলা বাজারের হামিদ ফার্নিচার দোকানে চাকারি করতো। তবে বোরো ও আমন মৌসুমে নিজেদের জমিতে নিজেরাই চাষাবাদ করতেন। সুজন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোক ছিলো। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মানবেতর জীবন যাপনের সম্ভবনা স্পষ্ট হলো। চরম হুমকির সম্মূখিন হলো পরিবারটি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাপ্যতার ভিত্তিতে সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরিবারটির জন্য দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা প্রাপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category