সুলতান আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি: ১৯ জুলাই, ২০২৫ তারিখ (শনিবার) জেলা প্রশাসন ও বন বিভাগ শেরপুরের আয়োজনে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে “এক শহিদ এক বৃক্ষ কর্মসূচি” উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিন, প্রেস ক্লাবের সভাপতি কাঁকন রেজা, শহীদ পরিবারের সদস্য ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।