• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

জামালপুরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ১২৫ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জামালপুর প্রতিনিধি: প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামালপুরে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখা। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সদর উপজেলার নান্দিনা পূর্ব বাজার মডেল একাডেমি সংলগ্ন মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘নির্বাচনের তারিখ নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। তিনি আরও বলেন, ‘সাবেক সিইসি হাবিবুল সাহেব বলেছেন, বর্তমান পদ্ধতিতে যদি নির্বাচন হয় তবে নির্বাচন সুষ্ঠু হবেনা। আমরা বলতে চাই, সংস্কার ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবেনা। কাজেই আগে সংস্কার পরে নির্বাচন। আমি বর্তমান অন্তবর্তী সরকারকে বলবো, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কী হয় নাই, পরীক্ষামূলকভাবে স্থানীয় নির্বাচন আগে দেন। যদি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয় তবে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ ক্বারী মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমদ, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, দ্বীনি সংগঠন জেলা শাখার সভাপতি মো. শামছুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মুফতী শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী হুমায়ুন কবীর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মো. ময়নাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মো. নাহিদ খান প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা যুব আন্দোলনের দপ্তর সম্পাদক ক্বারী মহিউদ্দিন, জুলাই গণঅভ্যুত্থানে আহত হাফেজ নেওয়াজ আহাম্মেদ, জুলাই গণঅভ্যুত্থান নিহত পরিবারের পক্ষে মাওলানা আরিফ বিল্লাহ। গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা ও সদর উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category