• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সুনামগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, গোপন তৎপরতা দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠি কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড জেলা বিএনপির কার্যারয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ,সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন,মমিনুল হক কালারচাঁন,আজিজুর রহমান সৌরভ। এছাড়াও জেলা ও উপজেলা যুবদলের তৃণমূলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন,বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামীলীগের বিরুদ্ধে রাজপথে থেকে মামলা,হামলা মাথায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সারাদেশের মতো সুনামগঞ্জ জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা আন্দোলন সংগ্রাম করে জুলাইয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছেন। এখন একটি মহল দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারসহ দেশে মব সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেয়ার পায়তাঁরা করছেন। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে বর্তমান সরকারের নিকট দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category