• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মওদুদ আহমেদ পঞ্চগড় প্রতিনিধি / ২৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মওদুদ আহমেদ, পঞ্চগড় প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ছবি অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা যুবদলের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট রউস উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ যুবদলের জেলা-উপজেলা ও পৌর শাখার নেতারা বক্তব্য দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, এক-দুটি সংগঠন আছে যারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তারা মুখে লাগাম দেন বলছি। বক্তব্য শালীনভাবে দিবেন না হলে এর দাদ ভাঙ্গা জবাব দেয়া হবে।
এর আগে জেলার উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category