• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

শ্রীপুরের ধামলই এ অবৈধ ভাবে জমি দখলে ব্যর্থ হয়ে বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর

কবির আকন্দ গাজীপুর প্রতিনিধি / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

কবির আকন্দ,শ্রীপুর-গাজীপুর প্রতিনিধি: গত ১৩/০৭/২০২৫ তারিখ রবিবার সকাল ৮টা থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মোঃ আসাদুজ্জামানের বাড়িতে ৩ দফায় ব্যাপক ভাঙচুরের তান্ডবলীলা চালায় এক দল সন্ত্রাসী ও অবৈধ ভাবে জমি দখলকারীরা।

এদের মধ্যে ছিল আকরাম (৩৫),রশিদ (৪০),তানভীর (২৮),তুহিন (৩০),সর্ব পিতা- আব্দুর রহিম (৫৮) সহ আরো অচেনা ভাড়াটিয়া সন্ত্রাসীরা।
প্রথম বার আক্রমণ চালায় দুপুর ১২টায় দ্বিতীয় বার বিকাল ৪টায় তৃতীয় বার রাত ৮টায়। ঐ সময় তারা ঘরের টিনের চালা,স্টিলের আলমারি,ড্রেসিং টেবিল,শো-কেস ও বেসিন,পানির ট্যাংক,পানি সরবরাহের পাইপ সহ অন্যান্য আসবাবপত্র ও তৈজসপত্র ভাঙচুর করে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এক দল সাংবাদিক গেলে আসাদুজ্জামান বলেন আমরা ভাইয়েরা চাকরির সুবাদে এলাকার বাইরে থাকি এই সুযোগে উল্লেখিত সন্ত্রাসী ব্যক্তিরা আমার ক্রয়কৃত জমি অবৈধ ভাবে দখলের জন্য প্রথমে টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা করে। তার পরিপ্রেক্ষিতে গত ১১/০৬/২০২৫ তারিখ শ্রীপুর মডেল থানায় আমি একটি অভিযোগ দাখিল করি। আমার অভিযোগের প্রেক্ষিতে গত ১৪/৬/২৫ তারিখ শ্রীপুর মডেল থানার পুলিশ এসে উক্ত জমিতে ঘর নির্মাণ করার জন্য নিষেধ করে। তারা অবৈধভাবে জমি দখল করিতে না পারিয়া উপরোউল্লেখিত তারিখে আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। তাৎক্ষণিক ভাবে কোনো উপায়ান্তর না পেয়ে ৯৯৯ এ ফোন করলে ঘটনা স্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু পরদিন ১৪-০-২০২৫ তারিখ সকাল ৮ঃ০০ ঘটিকা থেকে আমার বাড়ির বাঁশ ঝাড় থেকে ৫০টির মতো বাঁশ কেটে নিয়ে যায়। এমত অবস্থায় আমি শ্রীপুর মডেল থানার ওসি মোঃ আব্দুল বারিক সাহেবকে ফোন দিলে তিনি বলেন আমি গাজীপুরে মিটিংয়ে আছি। কিন্তু বর্তমানে এদের ভয়ে ঘর থেকে বের হতে পারে না। আর আমরাও বাড়িতে প্রবেশ করতে পারিতেছি না। এহেনবস্থায় আমরা জান-মালের নিরাপত্তার প্রশাসনের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category