• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক ধলেশ্বরী টোল প্লাজা হতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২২৯ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-১০ কর্তৃক ধলেশ্বরী টোল প্লাজা হতে গ্রেফতার।

গতকাল ১১/০৭/২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক বহনকালে আনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আল আমিন হোসেন (২৫), পিতা- মৃত মনসুর আলী গাজী, সাং- বয়ার ডাঙ্গা, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা বলে জানা যায়।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করে ‘চ্যানেল আর’ কে জানান, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category