• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

জামালপুরের মেলান্দহে বৃক্ষরোপন ও বিতরণ

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ১৩৭ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

আ.ন.ম. লুৎফুর রহমান জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে বিনামুল্যে এক শতাধিক কৃষ্ণচুড়া, দুই শতাধিক ফলজ বৃক্ষ রোপন এবং বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই বিকেল ৪টায় মালঞ্চ বটতলা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করেছে। মেলান্দহ শাখা সংগঠনের সভাপতি আব্দুল হাকিম এতে সভাপতিত্ব করেন।
বৃক্ষপ্রেমি ও সমাজসেবক শিল্পপতি জালাল উদ্দিন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উদ্ধোধনী বক্তব্য রাখেন-মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা শাহ জামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শুভাষীষ রায়, ওসি তদন্ত স্নেহাশীষ রায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর, কন্টেন ক্রিয়েটর ভাই হোসাইন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সুরুজ্জামান মাস্টার, সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন-ওমর পাঠান, বৃক্ষপ্রেমি আবু হাসান মাহমুদ, সোনার বাংলা কম্পিউটার সেন্টারের পরিচালক হাতেম আলী, বিজন কুমার নন্দন, মনিরুজ্জামান মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন-সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category