• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ ০৩ জন মাদক ব্যবসায়ী জুরাইনে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৯২ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ ০৩ জন মাদক ব্যবসায়ী জুরাইনে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর শামীম হাসান সরদার ‘চ্যানেল আর’ কে বলেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

গতকাল ০৮/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.০৫ ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজারস্থ একটি পরিত্যক্ত বাসায় কতিপয় ব্যক্তি আগ্নেয়াস্ত্র’সহ অবস্থান করছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৮/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২:৩৫ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল বর্ণিত পরিত্যক্ত বাসায় অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শাকিল (৩৬), পিতা- মৃত সবুর মিয়া, সাং- জুরাইন মিস্টির দোকান, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ২। মোঃ রুবেল (৩৪), পিতা- মোঃ নুর ইসলাম, সাং- জুরাইন বৌ-বাজার, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ৩। মোঃ মোক্তার ভূইয়া (৪০), পিতা- খোকন ভ‚ইয়া, সাং- জুরাইন বৌ-বাজার, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’দেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অবৈধ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন বৌ-বাজারসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার আধিপত্য’সহ চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামী মোঃ শাকিল (৩৬) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৯ টি মাদক মামলা এবং আসামী মোঃ রুবেল (৩৪) এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category