• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় ও আলোচনা সভা

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই সোমবার বিকেলে বলাইরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে চকসাহাব্দির বাজারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।

বলাইরচর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ হোসেন মঞ্জু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আলহাজ্ব মো. মোখলেছুর রহমান জীবন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদর থানা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ আলী।

এছাড়াও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নবগঠিত শেরপুর জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শিপন, সাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. সেলিম শাহী, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফসিউল ইসলাম সুজন, সাবেক শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সামা, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম হানিফ, সহ-সভাপতি ফয়সাল খান তোতা, জেলা তাতীদলের আহ্বায়ক মো. লালন মোল্লা, জেলা জাসাসের আহ্বায়ক মো. রমজান আলী, জেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক মো. আব্দুল খালেক, জেলা যুবদলের সহ-সভাপতি মীর কাশেম, মোর্শেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category