• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

করিমগঞ্জ উপজেলার নানশ্রীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কুতুবউদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ / ৪৫৮ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মাদকমুক্ত সমাজ চাই”—এ স্লোগানকে সামনে রেখে করিমগঞ্জ উপজেলার নানশ্রীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত!

৬ জুলাই, রোজ রবিবার সকাল ১০টায়, “মাদকমুক্ত সমাজ চাই” এই স্লোগানকে সামনে রেখে নানশ্রী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিলবরুল্লাহ আদর্শ দাখিল মাদরাসার সনামধন্য সুপার মাওলানা মাছুম বিল্লাহ খান এবং সঞ্চালনায় ছিলেন পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন-এর সভাপতি এস এম কাউছার রহমান।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন
মাওলানা মামুনুর রশীদ – খতিব, নানশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ,
আলহাজ্ব মিজানুর রহমান মমিন – বিশিষ্ট সমাজকর্মী,
আসাদ মিয়া ও জনাব নেছার সরকার – মেম্বার পদপ্রার্থী,
সুমন মিছবাহ – সাংগঠনিক সম্পাদক, পরিত্রাণ ব্লাড এসোসিয়েশন,
ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন – তরুণ সমাজসেবক,
রুহুল আমিন – তরুণ সমাজসেবক,
মাহমুদুল হাসান নাইম – তরুণ সমাজসেবক,
শীশ আহমেদ তানিম – শিক্ষানুরাগী,
ডেন্টিস্ট মুমিন হুসাইন,
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,
“মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। এ ভয়াবহ অভ্যাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে এখনই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রশাসনের একার পক্ষে এটি রোধ করা সম্ভব নয়। তাই শিক্ষক, অভিভাবক, ইমাম, আলেম সমাজসহ সকল শ্রেণির মানুষকে একসাথে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে মাওলানা মাছুম বিল্লাহ খান বলেন,
“মাদক নির্মূলে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, পরিবার থেকেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে এগিয়ে আসতে হবে।”
মাওলানা মামুনুর রশীদ বলেন,
“মাদক শুধু শরীর নয়, আত্মাকেও কলুষিত করে। একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব মাদক থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করা।”
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক সমাজ, আলেম সমাজ এবং সুশীল নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রুহুল আমিনের উদ্দীপ্ত স্লোগানে মুখরিত হয় মিলনায়তন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category