• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

অপহরণ মামলার আসামী তানজিলা আক্তার (২০) র‌্যাব-১০ কর্তৃক রাজধানীর কদমতলীতে গ্রেফতার ও ভিকটিম (০৭) উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪১৭ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: অপহরণ মামলার আসামী তানজিলা আক্তার (২০) র‌্যাব-১০ কর্তৃক রাজধানীর কদমতলীতে গ্রেফতার ও ভিকটিম (০৭) উদ্ধার।

গতকাল ০৫/০৭/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় বরগুনা জেলার বামনা থানাধীন উত্তর কাকচিড়া এলাকায় ভিকটিম (০৭)’কে আসামী তানজিলা আক্তার (২০) কৌশলে খাবার কিনে দেওয়ার লালসা দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর মা বাদী হয়ে বরগুনা জেলার বামনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

অদ্য ০৬/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন হাজী লাল মিয়া সরদার রোড এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা জেলার বামনা থানার মামলা নং- ০৩, তারিখ- ০৬/০৭/২০২৫ খ্রি., ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর এজাহারনামীয় আসামী তানজিলা আক্তার (২০), পিতা- মন্টু মাতবার, সাং- হলতা, থানা- মঠবাড়ীয়া, জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করে এবং তার তথ্যমতে ভিকটিম (০৭)’কে উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামী ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category