• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

গণধর্ষণ মামলার আসামী কাজী ফয়সাল আহমেদ মিথুন (৩৬) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৫৯ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

গণধর্ষণ মামলার আসামী কাজী ফয়সাল আহমেদ মিথুন (৩৬) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ১০/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় ভিকটিম (২৯) ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মাতুয়াইল নিউ মার্কেটে তার ২য় ডিভোর্সী স্বামী মোঃ প্রিন্স খাঁন (৩২)’কে দুইটি সিম ফেরত দেওয়ার জন্য গেলে সেখানে ১ম ডিভোর্সী স্বামী মোঃ স্বপন @ হেদু (৪২)’(আসামী)কে দেখতে পায়। একই তারিখ রাত অনুমান ২১.০০ ঘটিকার সময় আসামী মোঃ স্বপন @ হেদু (৪২) ভিকটিম ও তার ডিভোর্সী স্বামী মোঃ প্রিন্স খাঁনকে নিয়ে যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মাতুয়াইল নিউ মার্কেট সংলগ্ন মান্নান স্কুলের কাছে একটি ক্লাবে যায়। উক্ত ক্লাবে আসামী মোঃ বোরহান উদ্দিন (৩৮)’সহ অপরাপর আসামীগণ মোঃ প্রিন্স খাঁন’কে বাক-বিতণ্ডার এক পর্যায়ে এলোপাথারী মারধর করে এবং ভিকটিমের নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেয়। মোঃ প্রিন্স খাঁন একই তারিখ রাত অনুমান ২৩.৫৫ ঘটিকার সময় ক্লাব থেকে বের হয়ে যায়। পরবর্তীতে গত ১১/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় আসামীগণ ভিকটিমকে বাসায় পৌছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলযোগে ভিকটিমকে মাঝে বসিয়ে আসামী কাজী ফয়সাল আহমেদ মিথুন (৩৬) পিছনে বসে রওনা হয়।  মোটরসাইকেলটি যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মিনি কক্সবাজারের বালুর মাঠের পশ্চিম পার্শ্বের কাঁশবনে পৌছালে আসামী মিথুন ভিকটিমের মুখ চেপে ধরে কাঁশবনে নিয়ে গিয়ে আসামী মিথুন’সহ অপরাপর আসামীগণ ভিকটিমকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ৩৩, তারিখ ১৩/০৬/২০২৫ খ্রি., ধারা- ৯(৩)/১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ৩২৩/৩৮৫/৩৭৯ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

অদ্য ০৫/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমান ১৮.৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন শাহজালাল রোড এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী কাজী ফয়সাল আহমেদ মিথুন (৩৬), পিতা- কাজী ফরিদ আহমেদ, সাং- শাহজালাল রোড, থানা- ডেমরা, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে। প্রকাশ থাকে যে, গতকাল ০৪/০৭/২০২৫ তারিখে উল্লেখিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় অন্যতম আসামী মোঃ বোরহান উদ্দিন (৩৮), পিতা- হারিস মিয়া, সাং- শাহজালাল রোড, থানা- ডেমরা, ডিএমপি, ঢাকা র‌্যাব-১০ এর একটি অভিযানে গ্রেফতার হয়।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর শামীম হাসান সরদার ‘চ্যানেল আর’ কে জানান, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category