• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে – মাহমুদুল হক রুবেল

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৩৪৯ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর তিন আসনের সাবেক এমপি মোঃ মাহমুদুল হক রুবেল বলেছেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে বিএনপি। বিগত ১৬ বছরে সবচেয়ে বেশি মামলা হামলার শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। দেশের জন্য মানুষের জন্য ও গনতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে ঘুম, খুন ও হাজার হাজার মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়িয়েছে। এই নেতাকর্মীদের সামনে মূল্যায়ন করতে হবে। বর্তমানে পাঁচ আগষ্টের পরে অনেকেই দলে এসে বিপ্লবী সেজে পদ দখলের চেষ্টা করছে। কিন্তু এটা হতে দেয়া হবেনা। তিনি বলেন, অনেকেই বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনাব মাহমুদুল হক রুবেল আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো—এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে, এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখায়।” তিনি আরও বলেন, “একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
মাহমুদুল হক রুবেল শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্যে আলোচনা সভা ও দিনব্যাপী কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।
৪ জুলাই শুক্রবার বেলা ১১টায় ঝিনাইগাতীর আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই কর্মশালা শুরু হয়।

ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক শাহ্জাহান আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় কর্মী সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন হাতিবান্দা, মালিঝিকান্দা ও গৌরিপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা আওয়ামীলীগের আমলে তাদের সাথে সংঘঠিত অতীতের দু:সহ স্মৃতিচারণ করেন। মামলা, হামলা ও জেল জীবনের কথা বলেন। আগামীদিনে বিএনপির সাংগঠনিক গতি বৃদ্ধি ও আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, মো. আব্দুর রশিদ, মো. ছাইদুল হক, মো. আব্দুল মান্নান হীরা, মো. আতাউর রহমান, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মুমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মোতাহার আলী বেলাল, হাতীবান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আক্রাম হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category