• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের দোসর নুর আলম

নিজস্ব প্রতিবেদক / ১১২ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

দক্ষিণ কেরানীগঞ্জের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন পরিবারের অন্যতম ক্যাডার ছিলেন নুর আলম। বিপু এবং শাহীন পরিবারের নাম ভাঙিয়ে প্রকাশ্যে প্রিয়াঙ্কন আবাসিক এলাকা ও রাজেন্দ্রপুরের অসহায় ব্যক্তিদের জমি থেকে মাটি কাটা, জমি দখল, চাঁদাবাজিসহ সকল প্রকার অপরাধ কর্মকান্ড করে বেড়াতেন এই নুর আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ জনতার উপর অত্যাচার নির্যাতনে জড়িত থাকা, অর্থ আআত্মসাৎ ও প্রতারনসহ একাধিক মামলা রয়েছে এই আওয়ামী লীগ নেতার।

তবে আওয়ামী লীগ সরকার পতনের পরে কিছুদিন পলাতক থেকে ফের রাজেন্দ্রপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বিপু ও শাহীন পরিবারের দোসর নুর আলম।

সচেতন মহল বলছে নুর আলমকে আইন-শৃংখলাবাহিনী এখনই না রুখলে বড় ধরণের নাশকতা ও প্রানহানীসহ বিঘ্ন হবে শান্তি শৃংখলার।

জানাগেছে, গত ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর নসরুল হামিদ বিপু ও শাহীনসহ এলাকার অন্য নেতাকর্মীরা পালিয়ে গেলেও কিছু দিন যেতে না যেতেই রাজেন্দ্রপুর বিপু ও শাহীন পরিবারের আস্থাভাজন ক্যাডার নুর আলম প্রশাসনের সাথে আতাত করে এলাকায় ফিরে ঘুরাফেরা করছে প্রকাশ্যেই। বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে নসরুল হামিদ বিপুর ছত্রছায়ায় শেখ জবেদ আলী কমপ্লেক্স মার্কেটের বিএনপি পন্থী দোকান মালিকদের কে বিনা কারণে দোকান থেকে উচ্ছেদ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তাদের কাছ থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জবেদ আলী কমপ্লেক্স মার্কেটের একজন দোকানদার বলেন, খলিল মিয়া (ভাতের হোটেল) এর মালিক, পলাশ শীল (সেলুন) এর মালিক, মনছুর আহমেদ (ধানসিঁড়ি গোল্ড রেস্টুরেন্ট) এর মালিক তারা বিএনপি পন্থী হওয়ার কারণে তাদেরকে বিনা কারণে আলম সাহেব মার্কেট থেকে আওয়ামী লীগের ক্ষমতা বলে উচ্ছেদ করেছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্রসহ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সাথেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর গুলি চালিয়েছিল নুর আলম।

রাজেন্দ্রপুরে নুর আলম বিপু পরিবারের নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার মহড়া, জমি দখল, চাঁদাবাজিসহ সকল প্রকার অপরাধ কর্মকান্ড করে বেড়াতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category