• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

মোরেলগঞ্জে শ্মশানের জমি বিক্রির অভিযোগ এলাকাবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরে সেরেস্তাদারবাড়ী এলাকায় শ্মশানের জমি জবরদখল করে বিক্রির অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী কুবের চন্দ্র হালদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ, প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এ বিষয়ে স্থানীয় কাজল কান্তি সহা সহ গ্রামবাসীরা গণস্বাক্ষরে সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রতিবাদসভা সংবাদ সম্মেলন থেকে ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৬০/৭০ বছর ধরে সেরেস্তাদারবাড়ী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মৃতু ব্যক্তির সৎকারের জন্য প্রায় ৩ শতক জমির ওপরে এ শ্মশানের কার্যক্রম চলে আসছে যা পরবর্তীতে সার্বজনীন শ্মশানে রুপান্তিত হয়। সম্প্রতি এলাকার প্রভাবশালী সাবরেজিষ্টি অফিসের অবসরপ্রাপ্ত করণীক কুবের চন্দ্র হালদার শ্মশানের ওই জমি এবং সরকারি খাস সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে দখল নিয়ে সেখানে রাতারাতি ঘর তুলে পরবর্তীতে তা বিক্রি করে দেয়। স্থানীয়দের দাবি বেদখলকৃত শ্মশানের উক্ত জমি উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর বাদী জানান।

প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সার্বজনীন কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিপক কর্মকার, শ্মশান কমিটির সাধারণ সম্পাদক অসীম কর্মর্কার, সুমন মালি, সঞ্জিব পোদ্দার, জয়দেব রায়, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাসিমা বেগম, খোকন শিকদার, আশুতোষ শীলসহ অনেকে।
এ বিষয়ে কুবের চন্দ্র হালদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, ১৯৯৫ সালে তার স্ত্রী সুনাতা রানী হালদারের নামে ২৬ শতক জমি ক্রয় করে নিজ নামে মিউটেশন ও খাজনা দিয়ে আসছেন। তিনি কোন শ্মশানের জমি দখল করেননি।

এ সর্ম্পকে সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা বলেন, সেরেস্তাদারবাড়ী এলাকার শ্মশানের জমির বিষয়ে স্থানীয়দের অভিযোগ দায়েরের প্রেক্ষিতে সার্ভেয়ারকে নোটিশ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category