• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

গারো পাহাড়ে বালুদস্যুদের আক্রমণে জুলাই যুদ্ধা আরিফ গুরুতর আহত

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৩০ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

শেরপুরের শ্রীবরদী উপজেলার গাড়ো পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির প্রতিবাদ করায় চোরাকারবারীদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন জুলাই যুদ্ধা মো. আরিফ রেজা (২১)। তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে ও পরে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরিফ উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের মো. রজব আলী ছেলে।

২৭ জুন শুক্রবার রাতে উপজেলার কর্ণঝোড়া এলাকার মেঘাদল বাজার (শয়তান বাজার) এলাকায় ওই ঘটনা ঘটে। সে বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অবৈধ ভাবে উত্তোলন করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদ করায় সংঘবদ্ধ বালুখেকোদের হাতে নির্যাতনের ঘটনায় জেলা জুড়ে নিন্দার ঝড় উঠছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আরিফ (২১) বাদি হয়ে শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো- মো. বিপ্লব মিয়া (৪০), মো. রুমান (৩৩), মো. রমজান (২৭), মো. মোশারফ (৩৬), মো. ইউনুছ মহাজনের ছেলে মো. ইস্রাফিল (২৮), সোহাগ (২৬), মো. ইউসুফ আলী (৩৪), মো. নয়ন (২৭), মো. ইদ্রিস আলী (৩৭), মো. আলমাছ খান বাহাদুর (৩২), মো. স্বপন মিয়া (২৬) ও মো. মোস্তফা (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকায় প্রকাশ্যে বালু উত্তোলন করায় বার বার বাধা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এর আগে বেশ কয়েকবার তারা বিভিন্ন স্থানে বালুর গাড়ি আটক করে প্রশাসনের নজরে এনেছেন। আজও অবৈধ বালু উত্তোলন হচ্ছে কিনা দেখার জন্য গিয়ে কর্ণঝোড়া শয়তান বাজারে ২টি মাহেন্দ্র ট্রাক্টর দিয়ে বালু দেখতে পায়। এসময় আরিফ সহ অন্যরা ট্রাক দুটি থামিয়ে ড্রাইভারকে বালুর বিষয়ে জিজ্ঞাসা করলে বালুগুলো বাবেলাকোনা এলাকা হইতে উত্তোলন করে তা বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান। রাষ্ট্রীয় সম্পদ অবৈধ পাচার হচ্ছে দেখে তারা বিষয়টি শ্রীবরদী থানা পুলিশ সহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমিকে মুঠোফোনে অবগত করে। এর পরেই ঘটে বিপত্তি। এদিকে এই খবর পেয়ে বালুদষ্যু বিপ্লব ও তার অনুসারীরা চারদিক থেকে আরিফসহ অন্যদের ঘেরাও করে প্রথমে গালাগালি করে। পরে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। এসময় আরিফ অজ্ঞান হয়ে যায়। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারপর উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ সময় সাংবাদিকদের আরিফ বলেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডান হাতের কনুইয়ে ও বুকে গুলিবিদ্ধ সহ শরীরে বিভিন্ন জায়গায় ২৫০ এর অধিক ছোররা গুলি নিয়ে বেঁচে আছি। মৃত্যুর জন্য ভয় পাইনা। বিপ্লব একাই পাহাড় ধ্বংস করে দিচ্ছে। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন যাবত পাহারী বালু অবৈধ ভাবে উত্তোলন করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে। আমি বাধা দিয়ে আহত হলাম। আমি এর বিচার চাই এবং সম্পূর্ণ রূপে বালু উত্তোলন বন্ধ চাই।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, আমি নিজে হাসপাতালে গিয়ে আহতের সাথে কথা বলেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। তবে অপরাধী কেউ ছাড় পাবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category