পিরোজপুর ভান্ডারিয়ায় হত্যা মামলার এজাহারনামীয় আসামী শহিদুল ইসলাম সুমন (৩০) রাজধানীর লালবাগ র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
ভিকটিম মো: আবুল বাসার রুবেল হাওলাদার (৩২) এর আপন চাচাতো ভাই আসামী শহিদুল ইসলাম সুমন (৩০)’সহ অপরাপর আসামীদের সাথে পূর্ব হতে জমি-জমা, বালুর ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। পরবর্তীতে গত ২৫/০৩/২০২৫ তারিখ রাত অনুমান ০২:১৫ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিতভাবে আসামী শহিদুল’সহ অপরাপর আসামীগণ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম রুবেলের ঘরের দরজা ভেঙ্গে জোর পূর্বক ঘরের ভিতর প্রবেশ করে। আসামীদের হাতে থাকা বগি দা, রামদা, চাপাতি ও হাতুড়ি দ্বারা ভিকটিমকে এলোপাথাড়ি কুপিয়ে কাটা রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে বাগানের মধ্যে ফেলে আসামীরা পালিয়ে যায়।
উক্ত ঘটনায় ডিসিস্টের বোন বাদী হয়ে অভিযোগ দায়ের করলে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মামলা নং- ১৮, তারিখ- ২৫/০৩/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/
গতকাল ২৪/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা ১৮:৫৫ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন বুয়েট বাজার এলাকা হতে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী শহিদুল ইসলাম সুমন (৩০), পিতা- মৃত আলী আকবর হাওলাদার , সাং- মাটিভাংগা, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।