• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আদালত থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক / ৫১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে গেছেন। আসামি শরিফুলকে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক মো. রিপন বলেন, আসামিকে আদালতে তোলার সময় পুলিশ কনস্টেবল শহিদুলকে আঘাত করে পালিয়ে যায় শরিফুল নামে এক আসামি।

ডিএমপির প্রসিকিশন বিভাগের এডিসি মাইন উদ্দিন বলেন, আসামির হাতে হাতকড়া ছিল। তিনি ধাতব কিছু দিয়ে হাতকড়া লুজ করেন। এরপর কৌশলে হাতকড়া খুলে ফেলেন। পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যায় সে।

তিনি আরো বলেন, আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আদালত সূত্রে জানা যায়, আসামি মো. শরিফুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের মৃত শফিক আহম্মেদের ছেলে। রাজধানীর খিলগাঁও থানার জিসান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। এ মামলা এখন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category