• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

চাকুর ভয় দেখিয়ে ধর্ষণ মামলার আসামী হাসমত (২১) রাজবাড়ীর পাংশায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

চাকুর ভয় দেখিয়ে ধর্ষণ মামলার আসামী হাসমত (২১) রাজবাড়ীর পাংশায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ১৫/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময়ে ভিকটিম (১৩) প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে আসামী হাসমত মন্ডল (২১) ভিকটিমকে তার পথরোধ করে চাকু দিয়ে ভয় দেখিয়ে রাজবাড়ীর পাংশা থানাধীন নাওড়া বনগ্রাম বেসরকারি স্কুলের পেছনে পানের বরজের ভেতর নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা রাজবাড়ী জেলার পাংশা থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ২২, তারিখ- ১৫/০৬/২০২৫ খ্রি., ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(১) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গতকাল ১৬/০৬/২০২৫ তারিখ রাত আনুমান ২০.০০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার পাংশা থানাধীন কুঠিমালিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী হাসমত মন্ডল (২১), পিতা- জেহের মন্ডল, সাং- কুঠিমালিঘাট, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার ‘চ্যানেল আর’ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category