• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সদস্য সংগ্রহের সময় যেন ফ্যাসিস্টরা দলে ঢুকতে না পারে- ডা: প্রিয়াঙ্কা

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি:
শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের কেন্দ্রীয় নেত্রী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, আমাকে দলীয় মনোনয়ন এজন্যই দিবেন, কারণ আমি ২০১৮ সালে পালাইনাই, দলের সাথে বিশ্বাসঘাতকতা করি নাই। দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ভাল জায়গায় আসতে হলে ঘরে বসে থাকলে হবেনা, দলের জন্য কাজ করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের ভোট বাড়াতে সবাইকে কাজ করতে হবে। ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ৭ জুলাই বিকেলে শেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইউনিয়ন বিএনপির নেতাদের নিয়ে এক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছিলেন।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর সভাপতিত্বে তার শিংপাড়াস্থ বাসভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম-আহ্বায়ক পিপি এডভোকেট আব্দুল মান্নান ও সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ দল ও ১৪ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে শেরপুরের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার জন্য বলেছেন। আমি সেভাবেই কাজ করে যাচ্ছি। আমাদের অগ্নিকন্যা খেত সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার জন্য কাজ করবো। কারণ দলের জন্য তাদের অবদান অপরিশীম।
সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ বলেন, আমরা ৫ আগষ্টের পরের নেতা না, ৫ আগষ্টের আগের নেতা। কাজেই আমাদের ধাক্কা দিয়ে কেউ সরাতে পারবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করবো।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ হযরত আলী বলেন, আপনারা জানেন বিগত জালেম সরকারের নীপিরন নির্যাতনের কারণে আমার সবকিছুই শেষ। আমার মেয়ে মেডিকেল কলেজে শিক্ষকতা করতো, সেই চাকরিটাও কেড়ে নিয়ছিলো। আমরা আশা করবো, সামনে আপনারা আমাদের পাশে থাকবেন।
এসময় উপস্থিত সকল নেতাকর্মী তার বক্তব্যের সমর্থন করেন।
সভাশেষে সারা শহরে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ। লিফলেট বিতরণশেষে শহরের থানা মোড়ে এক পথ সভায় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category