নিজস্ব প্রতিনিধি: অদ্য ০৭/০৭/২০২৫ (সোমবার) ভোর ৫.৪৫ ঘটিকার সময় জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্প এর সামনে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেস ওয়ে ফ্লাইওভার এর উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী ০২ টি মাইক্রোবাসে করে আসিয়া গাড়ী হতে নেমে মিছিল করার সময় শ্যামপুর থানা পুলিশ ০৩ জন ছাত্রলীগের সদস্যকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা:
(১) মো নাইমুর রহমান (২২)
পিতা:জাহেদ ভূঁইয়া
মাতা: জান্নাত আরা
সাং- ৪ নং কুলা গাজীর তালুক
থানা :মনপুরা , জেলা: ভোলা।
এ/পি – হেমায়েতপুর ,সাভার, ঢাকা।
(২) মো: হারুন(২৪)
পিতা: আবু তাহের
মাতা: সুখী
সাং-আন্ধার পার
থানা :মনপুরা , জেলা: ভোলা।
এ/পি – হেমায়েতপুর ,সাভার , ঢাকা।
(৩) আল আমিন মোল্লা(২২)
পিতা: নায়েব আলী
মাতা: নাজমা বেগম
সাং-ছালা
থানা : হরিরামপুর , জেলা: মানিকগঞ্জ।
এ/পি – ফকিরাপুল , নয়া পল্টন, ঢাকা। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।