• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

পটিয়ার চক্রশালা কষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়া প্রতিনিধি: সেলিম চৌধুরী / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার, সমাপনী অনুষ্ঠান ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সম্পন হয়েছে।

উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ উপলক্ষে আয়োজিত পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার শ্রেষ্ট গুনী প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ শাহ ইলিয়াস চৌধুরী, প্রধান বক্তা ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র দে, রবীন্দ্র ঘোষ, রমা ভট্টাচার্য, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ মুসা, আনন্দমোহন মজুমদার, রাজিয়া বেগম, মিলি ঘোষ, জুয়েল দাশ, মোঃ রিয়াদ, মিজানুর রহমান, আবুল হোসেন, দুলাল চৌধুরী রিঙ্কু চক্রবর্তী,জুয়েল চক্রবর্তী, টুম্পা সিংহ, মনোয়ারা বেগম, নিউটন দাশ, ইসমত জাহান,লিটন দে, প্রিয়াঙ্কা চৌধুরী। উপস্থাপনা করেন সহকারী শিক্ষক বজলুর রশিদ শাওন প্রমুখ।

সভাপতির বক্তব্যে চক্রশালা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন বলেন,শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বিত চর্চার মাধ্যমেই শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক ও নান্দনিক বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব, এটি শিক্ষার্থীদের মধ্যে সহিষ্ণুতা, সৃজনশীলতা, নৈতিকতা ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে, যা ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠায় শিক্ষক ও বাবা- মায়ের ভুমিকা অপরিসীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category