• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সহযোগী ‘গোল্ডেন আলম’ গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি / ৩২৭ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সহযোগী ও আওয়ামী লীগ নেতা নুর আলম ওরফে গোল্ডেন আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। বহুদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখেও আত্মগোপনে থাকা গোল্ডেন আলমকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে আটক করা হয়।

ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে গোল্ডেন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। পাশাপাশি ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অর্থায়ন, পলাতক নেতাদের আশ্রয় দেওয়া এবং সাবেক প্রতিমন্ত্রী বিপুর পছন্দের বিভিন্ন স্থান দেখভালের অভিযোগও রয়েছে।

গোল্ডেন আলমের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানকালে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ, ২০১৩ সালের ৫ মে রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় তার নেতৃত্বে পিস্তল ও শটগান দিয়ে হেফাজত ইসলামের মিছিলে গুলি চালিয়ে অন্তত ১০ জনকে আহত করা, এবং তৎকালীন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসির সহায়তায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের থানায় ডেকে নির্যাতন করে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন জানান, শুক্রবার সকালে ডিবি পুলিশ গোল্ডেন আলমকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে থাকা পুরোনো মামলার পাশাপাশি নতুন একাধিক মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে। ইতোমধ্যে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category