• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

যথাযথ মর্যাদায় খুলনায় ‘বিশ্ব মান দিবস ২০২৫’ উদযাপন

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনায় যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ‘বিশ্ব মান দিবস ২০২৫’। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, খুলনার সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ লুৎফর রহমান, উপপরিচালক ও অফিস প্রধান, বিএসটিআই, খুলনা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, অতিরিক্ত সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জয়নুদ্দীন, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (সেবা), বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জ এবং এম নাজমুল আজম ডেভিড, সাধারণ সম্পাদক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), খুলনা।

এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য— “Shared Vision for a Better World — Standards for SDGs”, অর্থাৎ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে—মান”।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সালমা বেগম। তিনি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে—শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি, কৃষি ও শিল্প—মানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

সভায় স্বাগত বক্তব্য দেন উপপরিচালক মোঃ লুৎফর রহমান। তিনি বিএসটিআই খুলনা কার্যালয়ের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, “খুলনা অফিসে আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে এখন গ্রাহকসেবায় আমাদের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।”

প্রধান অতিথি তার বক্তব্যে বিএসটিআই-এর কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। তিনি বলেন, “ভোক্তাদের কাছে সঠিক ও মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে এবং সনদ প্রদানের প্রক্রিয়া সহজীকরণে উদ্যোগ নিতে হবে।”

বিশেষ অতিথিরা দৈনন্দিন জীবন, শিল্প, কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে মানের গুরুত্ব তুলে ধরে বিএসটিআই-এর ভূয়সী প্রশংসা করেন। তারা ভোক্তা সন্তুষ্টি অর্জনে প্রতিষ্ঠানটির আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। অতিরিক্ত ডিআইজি (সেবা) শেখ জয়নুদ্দীন তার বক্তব্যে পণ্যের গুণগতমানের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, “শিল্প উদ্যোক্তাদের অবশ্যই বিএসটিআই-এর আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা উচিত।”

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category