• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

হঠাৎ পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ৩৮৪ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি প্রতিনিধি: আকাশে মেঘ নেই, নেই বৃষ্টিও। তপ্ত রোদে যেন ঝলসে যাচ্ছে চারপাশ। তবে এর মধ্যেই খাগড়াছড়িতে তেমন বৃষ্টি না হলেও ভোর থেকে চেঙ্গী নদীর পানি বেড়ে গিয়ে জেলা সদরের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উজানের বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে এ বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে।

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর থেকে গঞ্জপাড়া, মেহেদী বাগ, শব্দ মিয়া পাড়া, মুসলিম পাড়ায় দেখা দিয়েছে আকষ্মিক এ বন্যা। এতে আতংকিত হয়ে পড়েছেন বাসিন্দারা।উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, ‘রাতে সামান্য বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে বন্যা হওয়ার কথা নয়। তাই আমাদের কোন প্রস্তুতি ছিলনা। সকাল হতেই দেখি ঘরের দরজায় পানি। কিছুক্ষণের মধ্যেই ঘরে বন্যার পানি প্রবেশ করেছে। এতে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে।’খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা বলেন, ‘আমরা বন্যায় আক্রান্তদের খোঁজ খবর নিচ্ছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে আমরা খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আশাকরি বন্যার পানি দ্রুত কমে যাবে।’

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আকষ্মিক বন্যার খবর পাওয়া মাত্রই আমরা আশ্রয়কেন্দ্র খোলে দিয়েছি। বন্যায় আক্রান্তরা আসলে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো দূর্যোগে জেলা প্রশাসন সব সময় সবার পাশে রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category