• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

বাংলাদেশ যুব অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১১৪ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ যুব অধিকার পরিষদের গৌরব,ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেল ৪টায় বাংলদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ঐতিহ্যবাহি যাদুঘর প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাহিদ আলী খোকনের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি সোহেল বরকত ও সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আজগর। সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,সংগঠনের সম্পাদক তিমন চৌধুরী,জেলা যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক নাজিম খানসহ জেলা গণ অধিকার পরিষদ,যুব অধিকার পরিষদ,ছাত্র অধিকার পরিষদসহ ১২টি উপজেলার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন,গত ২৯ আগষ্ট ফ্যাসিবাদকে পূনবাসনের লক্ষ্যে বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরের উপর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর কিছু সদস্যরা যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে রক্তাক্ত করেছেন অবিলম্বে এই সমস্ত হামলাকারিদের সনাক্ত করে দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যতায় আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার ও হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা।

পরে আলোচনা সভা শেষে নেৃতৃবন্দরা যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category