• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

শেরপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ৯৭ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সুলতান আহমেদ ময়না শেরপুর প্রতিনিধি: শেরপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, শেরপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় শহরের মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ রমজান আলী, মেসার্স রাবেয়া ফার্মেসী, নারায়নপুর, শেরপুর। এতে শেরপুর সদরসহ জেলার পাঁচ উপজেলার ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে পুরাতন কমিটির সদস্যরা নতুন কমিটির হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।
সভাপতি মোঃ রমজান আলী তাঁর বক্তব্যে বলেন—
“ঔষধ ব্যবসা কোনো সাধারণ পেশা নয়, এটি সরাসরি মানুষের জীবন ও সুস্বাস্থ্যের সঙ্গে জড়িত। তাই আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে। অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ যাতে বাজারে না আসে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে মানুষের আস্থা অর্জন করে সেবামূলক মনোভাব নিয়ে ব্যবসা পরিচালনা করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি মোঃ রমজান আলী (মেসার্স রাবেয়া ফার্মেসী, নারায়নপুর), সিনিয়র সহ-সভাপতি বাবু রঞ্জন কুমার সাহা (মেসার্স তারা মনি মেডিকেল হল, কালির বাজার), সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন (মেসার্স তালুকদার ফার্মেসী, তিনানী বাজার), সহ-সভাপতি শামিম আহাম্মেদ (মেসার্স মমিন মেডিকেল হল, নারায়নপুর) এবং অন্যান্য সদস্যরা হলেন বাবু লিটন রায়, মোঃ বাদশা মিয়া, এমদাউল ওয়াজীব শিশির, মোঃ ফুয়াদ আল জামিল চৌধুরী, বাবু পরিমল সাহা, মোঃ গোলাম কাদরিয়া মুক্তি, মোঃ সাইফুল ইসলাম সেলিম, ডাঃ মোঃ জাহিদ আনোয়ার, মোঃ মুকুল মিয়া, বাবু অরূপ সাহা, মোঃ মতিউর রহমান মোস্তফা, মোঃ শফিকুল ইসলাম তারা ও মোঃ মোশারফ হোসেন।
পরিচিতি ও মতবিনিময় সভায় নতুন কমিটি আগামী দিনে সুষ্ঠু ওষুধ ব্যবসা, ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category