• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

দীঘিনালায় বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ৩০৬ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের ৪ নং ওয়াড বেলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রহমানের বসতবাড়িতে হঠাৎ বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রসহ সবকিছু পুড়ে যায়।

আগুনে তার জমিয়ে রাখা এক লাখ বিশ হাজার টাকা ভস্মীভূত হয়। মেয়ের বিয়ের জন্য দীর্ঘদিন ধরে এই টাকা জমিয়ে রেখেছিলেন তিনি। অগ্নিকাণ্ডে অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন চার সন্তানের জনক আব্দুর রহমান।

ঘটনার বিষয়ে বাড়ির মালিক আব্দুর রহমান বলেন, “হঠাৎ আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। মেয়ের বিয়ের জন্য জমানো টাকাটাও পুড়ে গেল। এখন আমি সম্পূর্ণ নিঃস্ব।”অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category