• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

১৫০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর ডেমরা এলাকা হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক / ২০১ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ১৫০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর ডেমরা এলাকা হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গতকাল ১২/০৮/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমান ১৯.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন ডগাইর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪৫,৫০০/- (পঁয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ শাহ আলম (৪০), পিতা- সাহাব আলী সরদার, সাং- চরগঙ্গাপুর, থানা- হিজলা, জেলা- বরিশাল, ও ২। মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা- মোঃ ইয়াছিন দেওয়ান, সাং- কাটাখালী, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর,  ঢাকা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category