• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

১০ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যমানের ৩৬০০ (তিন হাজার ছয়শত) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর মাতুয়াইল এলাকা হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২২৬ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ১০ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যমানের ৩৬০০ (তিন হাজার ছয়শত) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর মাতুয়াইল এলাকা হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গতকাল ০৫/০৮/২০২৫ তারিখ রাত আনুমান ২১.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় ইউনিক পরিবহণের ঢাকা মেট্রো-ব-১৫-৫৩৫৬ বাস হতে মোঃ জহির রানা (৩৪), পিতা- আঃ আজিজ মৃধা, সাং- দক্ষিণ সুতালড়ী, বারইখালী, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাটকে সন্দেহ মূলক ভাবে আটক করা হয়। আসামী মোঃ জহির রানা’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট সেবন পূর্বক পেটের মধ্যে বহন করে ইয়াবা নিয়ে যাচ্ছে। আসামী জহির রানা’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাধ্যমে তাকে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে আসামী জহিরের পেটের মধ্যে বস্তু সদৃশ কিছু দেখা যায়। পরবর্তীতে অদ্য ০৬/০৮/২০২৫ তারিখ সকাল ০৬.৪৫ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক ঔষধ প্রয়োগের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে আসামী জহির রানা’কে মলত্যাগ করিয়ে সাদা সচ্ছ কসটেপ দ্বারা মোড়ানো এবং সাদা সচ্ছ জিপার ব্যাগে রক্ষিত ৩৬০০ (তিন হাজার ছয়শত) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ১০,৮০,০০০/- (দশ লক্ষ আশি হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category