কেরানীগঞ্জ প্রতিনিধি: বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খান মহোদয়ের সার্বিক সহযোগিতায়, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ডিবি (দক্ষিণ)-এর একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
গত ০৪ জানুয়ারি ২০২৬ খ্রি. সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
আব্দুল হক স্বপন (৫৪),
মোঃ আনোয়ার হোসেন (৫৬) এবং
আবুল কালাম আজাদ ওরফে উথান (৫৪)।
এ সময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—
র্যাব লেখা ৪টি কালো রঙের কটি
১টি ওয়াকিটকি
২টি প্লাস্টিকের পিস্তল ও ২টি পিস্তলের কভার
১ জোড়া স্টিলের হ্যান্ডকাফ
পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনের মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।