আ.ন.ম.লুৎফুর রহমান :জামালপুরে জোনাল সেটেলমেন্ট অফিসে আর্থিক সুবিধা নিয়ে একতরফা রায় প্রদানের প্রতিবাদে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে হাছেন আলীর পরিবার ।
জামালপুর শহরের তমালতলায় মডেল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাছেন আলীর ওয়ারিশ লুৎফর রহমান তাহের বলেন, পৌর শহরের দেউরপাড় মৌজার পৈত্রিক বিআরএস ৫টি খতিয়ানের ৪৭ শতাংশ জমি নিয়ে জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসে ৩১ ধারা আপিল করার পর আপিল অফিসার রেজাউল করিম বিবাদী পক্ষের নিকট হতে আর্থিক সুবিধা নিয়ে রফিকুল ইসলাম কে একতরফা রায় দিয়ে দেন।
তিনি আরো জানান, ৪৭ শতাংশ জমির ভিতরে ২১ শতাংশ জমি তাদের দখলে রয়েছে অবশিষ্ট জমির ২৬ শতাংশ জমির নিয়ে রফিকুল ইসলাম এর পক্ষে এক তরফা রায় দিয়েছে । আমরা কোন নোটিশ পায়নি। হিয়ারিং কবে করেছে তাও জানিনা।
ভুক্তভোগিরা, আপিল অফিসার দুর্নীতিবাজ রেজাউল করিমের দৃষ্টান্তমুলক শাস্তিসহ এ ব্যাপারে কর্তূপক্ষ এর নিকট সুবিচারের দাবী জানান।