• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন : “চোখের যত্ন, সবার জন্য” প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ৩২০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর):“চক্ষু স্বাস্থ্যের কেন্দ্রবিন্দুতে জনসাধারণের, চোখের যত্ন—সবার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শেরপুর জেলা শহরের মাধবপুর এলাকায় অবস্থিত ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ভিশন সেন্টারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ভিশন সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের অপ্টোমেট্রিস্ট মো. মনিরুজ্জামান মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইফ্ফাত আরা প্রিয়া এবং শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাহমিনা জলিল।

আলোচনা সভায় বক্তারা চোখের যত্ন ও নিয়মিত চক্ষু পরীক্ষা-নিরীক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দৃষ্টি রক্ষা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক সচেতনতাও বটে।
অনুষ্ঠানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শতাধিক শিশু, নারী ও বয়স্ক রোগী অংশগ্রহণ করেন।
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ প্রদান কার্যক্রমও পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category