• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

শেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু, সময়মতো এন্টিভেনম না পাওয়ার অভিযোগ

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৬৭ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না, বিশেষ প্রতিনিধি:শেরপুর জেলার সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবারচর গ্রামে সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে জামাল মিয়া পাশের ৪নং চর এলাকায় একটি বিষাক্ত সাপ ধরেন। এ সময় সাপটি তার আঙুলে কামড় দেয়। তবে তিনি ওঝা হওয়ায় বিষয়টি গুরুত্ব না দিয়ে স্বাভাবিক আচরণ চালিয়ে যান। প্রায় দেড় ঘণ্টা পর তার শরীর খারাপ হতে শুরু করে এবং শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

স্বজনদের অভিযোগ, হাসপাতালে এন্টিভেনম মজুদ না থাকায় বাইরে থেকে এনে প্রয়োগ করতে হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানে নেওয়ার পথে নকলা এলাকায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, সময়মতো এন্টিভেনম পাওয়া গেলে হয়তো তার প্রাণ রক্ষা সম্ভব হতো।

এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া বলেন,“হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুদ রয়েছে। ওঝা জামালের চিকিৎসার ক্ষেত্রে আসলে কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category