• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ডাকসু নির্বাচনের ফলাফলের অপেক্ষা, কানায় কানায় পূর্ণ সিনেট ভবন

স্টাফ রিপোর্টার / ২৪১ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার: ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ৯ ঘণ্টা পেরোতে চললেও এখনও ফল ঘোষণা করা হয়নি। ফলাফল জানতে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সমর্থক এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জড়ো হয়েছেন।

এদিকে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। পরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে, ফলাফলের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ভেতরে যেন তিল ধারণের ঠাঁই নেই। বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সমর্থক এবং শিক্ষার্থীরা সেখানে জড়ো হওয়ায় ভবনের কনফারেন্স কক্ষটি জনসমুদ্রের রূপ নিয়েছে।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার কিছু আগে শিক্ষার্থীরা জড়ো হলে সিনেট ভবনের মিলনায়তনটি মুহূর্তেই ভরে যায়। এরপর থেকে ক্রমাগত ভিড় বাড়তেই থাকে।

অপরদিকে, শাহবাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে মোড়ে উৎসুক জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হয়। এরপরপরই নানা অভিযোগ-পাল্টা অভিযোগ আসে। পরে বিকেল ৫টা নাগাদ ভোট গণণা শুরু হয়। কিন্তু এখনও কোনো ফলাফল আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category