• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

শেরপুরে সদর উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ২৮২ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীর বাস ভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শেরপুর জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালি উত্তর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. আলহাজ্ব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর শহর বিএনপির আহ্বায়ক এ্যাড. আব্দুল মান্নান।

এসময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় মামলা হামলা করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু বিএনপি জনগনের দল তাই আজ আবার বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম স্বপন, শেরপুর সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এস এম শহিদুল ইসলাম ভিপি, সদস্য সচিব মোঃ জাফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category