• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

বিশ্বম্ভরপুরের ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ২৩১ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে র্দূদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিগত আওয়ামীলীগের ফ্যাসিস্টদের কমিটিতে অর্ন্তভূক্ত করার প্রতিবাদে এবং ঐসমস্ত দোসরদের কমিটি থেকে বাদ দিয়ে ত্যাগীদের কমিটিতে অর্ন্তভূক্ত করার দাবীতে বঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় ফতেপুর ইউনিয়ন বিএনপির র্দূদিনের ত্যাগি ও বঞ্চিত নেতাকর্মীরা বিশ্বম্ভরপুর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ^ম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,বিএনপির সাবেক প্রচার সম্পাদক জুনাব আলী,সাবেক কোষাধ্যক্ষ জামির জালাল ও বিএনপি নেতা আব্দুর রহমান। এছাড়া ও ফতেপুর ইউনিয়নের পদ বঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগের দুশাসনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে আমরা রাজপথে থেকে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। অথচ আজ আমরা যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করলাম আমাদেরকে নতুন কমিটিতে স্থান না দিয়ে যারা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সুযোগ সুবিধা নিয়েছেন তারাই এখন বিএনপির সুদিনে পদপদবী ভাগিয়ে নিয়েছেন। অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগিদের কমিটিতে স্থান দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category