• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ কেরানীগঞ্জে ত্যাগী বিএনপি কর্মী রিফাত মোল্লার বিরুদ্ধে মামলা ঘিরে উত্তেজনা, জনমনে ক্ষোভ ও নানা প্রশ্ন কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ বিতরণ খণ্ডিত অডিও প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্নের অভিযোগে জামালপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার জামালপুরের মেলান্দহে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫ চলন্ত ট্রেনের নিচে পড়ে যায় শিশুটি, জড়িয়ে ধরে শুয়ে প্রাণ বাঁচালেন বাবা সিএনজি-ট্রাক সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী গুরুত্ব আহত মোরেলগঞ্জে ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

শ্রীবরদীতে সেই ভাইরাল স্বামী-স্ত্রীকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৬১ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে সেই ভাইরাল স্বামী-স্ত্রীকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

৯ আগষ্ট রাতে জেলা বিএনপির পক্ষে শ্রীবরদী উপজেলা বিএনপির আকাধিক নেতা এ আর্থিক সহায়তা প্রদান করেন।
শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে নিজের বাড়ির উঠানে জীবিত কবর দেওয়ার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ার পর চলছে তোলপাড়। অসুস্থ স্ত্রীকে বিশ বছরের সেবা করার প্রশংসনীয় কাজের সব এক ভিডিওতেই শেষ হয়ে যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর গ্রামের খলিলুর রহমানের। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভাইরাল এ ঘটনার বিষয়ে দৃষ্টি আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার নির্দেশে শেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে ৯ আগষ্ট রাতে আর্থিক সহায়তা করা হয়। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো: হযরত আলী, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশের পক্ষে শ্রীবরদী উপজেলা বিএনপি নেতা মাহফুজুর রহমান আঙ্গুর ও আবু রায়হান আল বেরুনি।
এসময় আবু রায়হান আল বিরুনী বলেন, এঘটনাটি আমাদের নাড়া দিয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category