আ.ন.ম.লুৎফুর রহমান জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ওরফে বাবু’র অপসারনে দাবীতে ইউনিয়ন পরিষদের ১২জন স্বাক্ষরিত অনাস্থাপত্র দাখিল করেছে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র অনুপস্থিতে অনাস্থাপত্রটি গ্রহন করেন কার্যালয়ের অফিস সহকারি মোঃ কবিরুল হাসান।
ইউপি সদস্য আক্তারুজ্জমান মাসুদ বলেন, ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু একজন দুস্কৃতিকারী।
তিনি ইউপি সদস্যদের তোয়াক্কা না করেই পরিষদের সরকারি বরাদ্দের সমস্ত কাজ একক সিদ্ধান্তনুযায়ী সম্পন্ন করে থাকেন।
এছাড়া তিনি বিগত পলাতক সরকারের দোষর হয়ে এখনও কাজ যাচ্ছেন, এই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে আমরা সকল নির্বাচিত সদস্যগণ একত্রে নাজমুল হক ওরফে বাবু চেয়ারম্যানকে অপসারনের অনাস্থাপত্র জমা দিয়েছি। এ ব্যাপারে আরেক ইউপি সদস্য রিপন মাহমুদ মিন্টু বলেন, আমরা ইউপি সদস্যরা বিগত সময়ে শুধু বঞ্চিত আর নির্যাতিত হয়েছি। বিদায় চেয়ারম্যান নাজমুল হক ওরফে বাবুকে অপসারনের অসাস্থাপত্র দিচ্ছি।
এ ব্যাপারে ইউএন কার্যালয়ের অফিস সহকারি কবিরুল হাসান বলেন, মেস্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ওরফে বাবু’র অপসারনের অনাস্থাপত্র স্ব-শরীরে ১১ সদস্যসহ ১ি২ সদস্যের স্বাক্ষরিত একটি অনাস্থাপত্র পেয়ে ডাক ফাইলে প্রেরণ করা হয়েছে, স্যার ট্রেনিং থেকে আসলে বিষয়টি দেখবেন।